কবিতা

ভালবাসা

By Mayukh Basu • Jan 15, 2026

কিছুদিন ধরেই আমি ভালবাসার সংজ্ঞা টা খুঁজছি,,,,,
হারিয়ে গেছে।
আসলে প্রিয়তমা আমাকে ভালবাসার সংজ্ঞা খুঁজে এনে দিতে বলেছে।

আমি বোঝাতে পারছিনা,
তোমার হাতে হাত রাখাটাই ভালোবাসা।
তোমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়াটাই ভালোবাসা।
তোমার জন্য চোখের জলটাও ভালোবাসা।
তোমার কথা শোনাটাও ভালোবাসা।
তোমার কথা ভাবাটাও ভালোবাসা।
তোমার ঠোঁটে ঠোঁট রেখে "তুমি আমার " বলাটাও ভালোবাসা।
তোমার জন্য একরাশ দুঃখ টাও ভালোবাসা।
তোমার জন্য সহস্রাব্দ অপেক্ষাটাও ভালোবাসা।
তোমাকে না পাওয়াটাও ভালোবাসা।

আসলে।
আসলে, তুমি প্রিয়,
তুমিই আমার ভালবাসা ।।

Author

Mayukh Basu

ময়ূখ বসু একজন সমকালীন বাংলা লেখক। তাঁর লেখায় মানুষের অনুভব, সময়ের বাস্তবতা ও অন্তর্লীন ভাবনার সংক্ষিপ্ত কিন্তু গভীর প্রকাশ পাওয়া যায়।