এক অশান্ত বাতাসের কবিতা
By সুমন ভট্টাচার্য • Jan 03, 2026
আজ বাতাস বড় অশান্ত
ঠিক আমার মনের মতই।
আমিও আজ যেন কাল বৈশাখীর
পর ভেঙে পরা কৃষ্ণচূড়া।।
কবিতা আজ আমার থেকে অনেক দূরে।
কবিতা লেখার মন নেই।
তবু--
হুকুম এলো এমন একজনের কাছ থেকে
যাকে অস্বীকার করা আমার সাধ্যাতীত।
তাই,
Active Silky Gel 0.5 - হলুদ রঙের
পেনটি দিয়ে যে লেখা বেড়ুচ্ছে
তা কোনো গোলাপ অথবা ডালিয়া নয়,
হয়তো সাপ ব্যাঙের মতোই কুৎসিত।।
কারণ আজ বাতাস বড়ই অশান্ত।
আমার মনের মতই।
তবু,
ফুলের কাছেই থাকবে এই লেখা।
তার পরশেই হয়ে উঠবে সুন্দর হয়ে।
সে--
চেয়েছিল, এই লেখা থাকুক প্রচ্ছদে।
তবু আমি লিখলাম সব পাতার শেষে।
জানি,
এ লেখাই হলো শেষ।
কারণ 'কবিতা' আর আমার জন্য নয়।।
ঠিক আমার মনের মতই।
আমিও আজ যেন কাল বৈশাখীর
পর ভেঙে পরা কৃষ্ণচূড়া।।
কবিতা আজ আমার থেকে অনেক দূরে।
কবিতা লেখার মন নেই।
তবু--
হুকুম এলো এমন একজনের কাছ থেকে
যাকে অস্বীকার করা আমার সাধ্যাতীত।
তাই,
Active Silky Gel 0.5 - হলুদ রঙের
পেনটি দিয়ে যে লেখা বেড়ুচ্ছে
তা কোনো গোলাপ অথবা ডালিয়া নয়,
হয়তো সাপ ব্যাঙের মতোই কুৎসিত।।
কারণ আজ বাতাস বড়ই অশান্ত।
আমার মনের মতই।
তবু,
ফুলের কাছেই থাকবে এই লেখা।
তার পরশেই হয়ে উঠবে সুন্দর হয়ে।
সে--
চেয়েছিল, এই লেখা থাকুক প্রচ্ছদে।
তবু আমি লিখলাম সব পাতার শেষে।
জানি,
এ লেখাই হলো শেষ।
কারণ 'কবিতা' আর আমার জন্য নয়।।
Author
সুমন ভট্টাচার্য
সুমন ভট্টাচার্য একজন সৃজনশীল ব্যক্তি এবং একটি প্রাইভেট স্কুলের প্রধান শিক্ষক। শিক্ষা ও সৃজনশীলতার মেলবন্ধনে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন। শিক্ষাদানের পাশাপাশি তিনি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষাক্ষেত্রে তাঁর আগ্রহ ও অংশগ্রহণ তাঁকে একটি বহুমাত্রিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত করেছে। নতুন প্রজন্মের মধ্যে মূল্যবোধ, সৃজনশীল চিন্তা ও সাংস্কৃতিক চেতনা গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।