সহজপুর রাণির বাড়ি
By বিপ্লব ভট্টাচার্য্য • Jan 02, 2026
পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্ভুক্ত সহজপুর গ্রামের প্রথম পাকা বাড়ি। হারিয়ে যাবে কি চিরতরে?সময় দেবে তার উত্তর।
আজ থেকে আনুমানিক ৩০০ বছর আগে তখনকার এক ধণী পরিবারের বংশধররা সেখানে বাস করেছেন।শেষ বংশধর ছিলেন রাধা রামন মুখোপাধ্যায় এবং তদ্বীয় পত্নী রাধারানি দেবী। রাধারানি দেবী সন্তানহীনা ছিলেন। সেই জন্য তার বোন মঙ্গলাময়ী দেবী তাঁর সম্পত্তি পান। মঙ্গলাময়ীর সাত কন্যা ও এক পুত্র ছিল। যার নাম ভোলনাথ মুখোপাধ্যায়।মঙ্গলাময়ী দেবীকে সবাই রাণী পিসিমা বলে ডাকতেন। সেই থেকে বাড়ীটির নাম হয়- "রানি বাড়ী"।রানি বাড়ীর পুরুষ ও মহিলারা পাশে দেখানো পুকুরে স্নান করতে আসতেন। পুকুরটি সান দিয়ে বাঁধানো ছিল। এমনকি পুকুরটির মাঝ বরাবর একটি ইঁটের পাঁচিল ছিল। পুরুষরা পাঁচিলের এক দিকে স্নান করত, আর অপর দিকে স্নান করত মহিলারা।রানির বাড়ীর লোকেরা এই ঘাটে স্নান করতে আসতেন বলে বোধকরি এই ঘাটের নাম হয়ে যায় স্নানের ঘাট। পুকুরটি আমার বাড়ির সামনেই অবস্থিত। বাঁধানো সানের ভগ্নাংশ এখনো রয়ে গেছে। সহজপুর ও পাশের গ্রামের জনসাধারণ আজও এখন এই পুকুরটিকে সান নামেই চেনে।

Author
বিপ্লব ভট্টাচার্য্য
বিপ্লব ভট্টাচার্য্য একজন সমকালীন বাংলা লেখক। তাঁর লেখায় সমাজ, মানুষ ও সময়ের বাস্তব চিত্র গভীর সংবেদনশীলতায় উঠে আসে। গল্প ও প্রবন্ধে তিনি সাধারণ জীবনের অন্তর্নিহিত দ্বন্দ্ব, অনুভব ও প্রশ্নগুলোকে সহজ অথচ প্রভাবশালী ভাষায় প্রকাশ করেন। বাস্তবতা ও ভাবনার সংমিশ্রণই তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য।