যন্ত্রণা
By সৌম্যজিৎ চ্যাটার্জী • Jan 01, 2026
যে হাত ধরে শিখেছি হাঁটা, আমি ভালোবাসার নগরে,
সে হাত আজ আমায় শিখিয়েছে, বিরহ বেদনা কাকে বলে।
আর কতদিন হব লাঞ্ছিত, তোমার-ই দরবারে,
আমি ভালোবেসে তোমাকে, কী ভুল-ই না করেছি যে!
জন্ম মৃত্যুর এ সফরে, যন্ত্রণা কুড়ে কুড়ে খায় আমারে,
কেন হায়, তুমি আমায়, এভাবে কাঁদালে-
মনের মধ্যে ডাকাডাকি তোমার নামে,তবুও তুমি শোনোনা যে,
মনের মধ্যে লেখা তোমার নাম, ভালোবাসা-র রক্তে।
হৃদয় ঘড়ে আজও আমি, একাকী নিরবে,
যদি নাই বাসবে ভালো, তবে কেন আমাকে বলছিলে-
কেন ভালোবাসি বলে, করলে ছলনা—
তবুও হায় হৃদয়ে আমার, তোমার নাম লেখা রয়ে গেছে,
স্মৃতির পাতায় তোমার ছবি, মুছবে না তা আজীবন যে।

Author
সৌম্যজিৎ চ্যাটার্জী
সৌম্যজিৎ চ্যাটার্জী একজন সমকালীন বাংলা লেখক, যাঁর লেখায় জীবনের সূক্ষ্ম অনুভব, সামাজিক বাস্তবতা ও মানুষের অন্তর্লীন ভাবনার প্রতিফলন দেখা যায়। গল্প ও প্রবন্ধের মাধ্যমে তিনি দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্তকে গভীর অর্থবহতায় তুলে ধরতে স্বচ্ছন্দ। তাঁর লেখনীর ভাষা সহজ, কিন্তু ভাবনায় ঋদ্ধ—যা পাঠককে নীরবে ভাবতে শেখায়।