কবিতা

তুমিই সেই রবীন্দ্রনাথ

By সৌম্যজিৎ চ্যাটার্জী • Jan 01, 2026

জোড়াসাঁকোর ছেলে,
কবি রবীন্দ্রনাথ,
অফুরন্ত তোমার,
সাহিত্য সম্ভার।
নাটক থেকে গল্প,
গান থেকে কবিতা,
সবেতেই আছে তোমার,
সমান দক্ষতা।
বাঙালির ছেলে,বিশ্ব কবি,
তুমি রবীন্দ্রনাথ।
তোমার কৃতিত্বে,
গর্বিত বাঙালি সমাজ।
এশিয়া-র প্রথম,
তুমিই সেই নোবেল বিজয়ী।
ছোটো থেকে বড়ো,
সবার হৃদয় জয়ী।
তুমিই সেই রবী।
পুঁতেছো শিক্ষার বীজ,
তুমিই শান্তিনিকেতনে।
বিদেশি-র দেওয়া উপাধি,
তুমিই ত্যাগ করছিলে।
তুমিই শেষ্ঠ, তুমিই গৌরব,
তোমার চরণে তাই,
কোটি কোটি প্রণাম।

Author

সৌম্যজিৎ চ্যাটার্জী

সৌম্যজিৎ চ্যাটার্জী একজন সমকালীন বাংলা লেখক, যাঁর লেখায় জীবনের সূক্ষ্ম অনুভব, সামাজিক বাস্তবতা ও মানুষের অন্তর্লীন ভাবনার প্রতিফলন দেখা যায়। গল্প ও প্রবন্ধের মাধ্যমে তিনি দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্তকে গভীর অর্থবহতায় তুলে ধরতে স্বচ্ছন্দ। তাঁর লেখনীর ভাষা সহজ, কিন্তু ভাবনায় ঋদ্ধ—যা পাঠককে নীরবে ভাবতে শেখায়।